


তারিখ: ৭ মার্চ ২০২৬ ইং
পবিত্র মাহে রমযান উপলক্ষে মানবতার কল্যাণে মানবপ্রেমী সংগঠনের কক্সবাজার শাখার উদ্যোগে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মার্চ ২০২৬ ইং তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, পবিত্র রমযান মাস মানুষকে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রমযানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবতার কল্যাণে মানবপ্রেমী বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।
Date: 7 March 2026
On the occasion of the holy month of Ramadan, an Iftar and Prayer Gathering was organized by the Cox’s Bazar branch of Manobotar Kollane Manobpremi.
The program was held on 7 March 2026, where local members of the organization, well-wishers, and people from different walks of life participated. The event started with the recitation of the Holy Qur’an before Iftar. A special prayer was then conducted seeking peace, prosperity, and well-being for the country, the nation, and the Muslim Ummah.
Speakers at the event highlighted that the holy month of Ramadan teaches humanity, compassion, and mutual cooperation. They emphasized that the true spirit of Ramadan is realized by standing beside the poor and the needy in society.
The organization also stated that Manobotar Kollane Manobpremi will continue its humanitarian and social activities in the future for the welfare of humanity.
